fcomursDocs

fcomurs দিয়ে অনলাইন দোকান শুরু করুন

Merchant-দের জন্য ধাপে ধাপে গাইড। কোনো technical জ্ঞান লাগবে না। শেষ করতে ঘণ্টাখানেক লাগবে, আর ধাপগুলো একবারে শেষ করতে হবে না।

Diagram
Account → Store → Product → Delivery → Payment → চেহারা → প্রথম অর্ডার

১.Account ও store খুলুন

  1. Sign up করে আপনার নাম, email আর password দিন।
  2. Email verify করুন: আমরা একটা link পাঠাই (২৪ ঘণ্টা কাজ করে), সেটায় চাপুন। Verify না করা পর্যন্ত dashboard স্বাভাবিকভাবে চলে, কিন্তু store-এর চেহারা ও page publish করা বা নিজের domain যোগ করা যায় না। Email না পেলে dashboard-এর উপরের নীল লাইনে Send a new link চাপুন।
  3. Login করলে Stores page আসবে। এখানে আপনার সব store থাকে।
  4. Create store চাপুন, তারপর চারটা ধাপ:
  • Store details: store-এর নাম আর ঠিকানা (যেমন rafi-fashion)। ঠিকানা পরে বদলানো যায় না, তাই ভেবে দিন।
  • Contact & currency: email, phone, currency।
  • Plan: আপনার দরকার মতো plan।
  • Review & start: free trial দিয়ে শুরু করুন, অথবা এখনই pay করুন।

Free trial-এ store সঙ্গে সঙ্গে চালু হয়। Trial শেষ হওয়ার ৩ দিন আগে আর ১ দিন আগে আমরা email পাঠাব।

২.প্রথম product যোগ করুন

Products, Add product

  • নাম, দাম, ছবি আর stock দিন।
  • সাইজ বা রং থাকলে variant যোগ করুন।
  • Product-গুলো গুছিয়ে রাখতে Products, Collections-এ collection বানান (যেমন "শার্ট", "ঈদ কালেকশন")।
  • প্রতিটা product নিজে থেকেই একটা barcode পায় (label আর দোকানের scanner-এর জন্য); চাইলে নিজের barcode লিখে দিতে পারেন।

ছবির জন্য পরামর্শ: পরিষ্কার আলোয় তোলা ছবি দিন। প্রতিটা upload box-এ সঠিক মাপ লেখা থাকে।

অনেক product একসাথে: Products, Import-এ CSV file দিন। Download template-এ সব column আর একটা উদাহরণের row থাকে, কোন column-এ কী লিখতে হয় দেখাতে — সেটা নিজের product দিয়ে বদলে নিন (উদাহরণটা hidden থাকে, store-এ কখনো দেখায় না)। Import-এর আগে দেখাবে কতগুলো নতুন, কতগুলো update, আর কোন line-এ ভুল। Excel থেকে CSV UTF-8 হিসেবে save করুন। Export দিয়ে সব product CSV-তে নামাতে পারবেন।

৩.Delivery charge ঠিক করুন

Settings, Shipping zones

ঢাকার ভেতরে আর বাইরে আলাদা charge দিন।

৪.Payment

Cash on Delivery শুরু থেকেই চালু থাকে, তাই কিছু না করেও অর্ডার নিতে পারবেন।

Online payment নিতে চাইলে Settings, Payments-এ যান।

৫.দোকানের চেহারা সাজান

Settings, General: logo আর রং। রং পড়তে কষ্ট হলে সেখানেই সতর্কবার্তা দেখাবে।

Online store: এখানে page builder।

  • Home page: section টেনে সাজান, লেখা আর ছবি বদলান, ডান পাশে সঙ্গে সঙ্গে দেখুন।
  • Pages: About, Contact, Privacy, Refund, Terms, Shipping আর FAQ।
  • Landing pages: অফার বা ঈদ sale-এর আলাদা page।

মনে রাখবেন: Publish না চাপা পর্যন্ত ক্রেতারা কিছুই দেখবেন না। Save draft শুধু আপনার জন্য রেখে দেয়।

ক্রেতা বিশ্বাস করেন এমন store-এ এই page-গুলো ঠিকমতো থাকে, তাই Publish করে দিন:

Pageকেন দরকার
Contact usক্রেতা যোগাযোগ করতে পারবেন, বার্তা Customers, Form submissions-এ আসবে
Refund policyফেরত দেওয়ার নিয়ম আগে থেকে পরিষ্কার থাকে
About usআপনি কে, সেটা জানাতে

৬.প্রথম অর্ডার পরীক্ষা করুন

চালু করার আগে নিজে একবার অর্ডার করে দেখুন:

  1. Online store-এর পাশের চিহ্নে চেপে নিজের store খুলুন।
  2. একটা product cart-এ নিয়ে checkout করুন।
  3. Orders-এ অর্ডারটা দেখুন, status বদলান, invoice print করুন।

Customer যে email পায় (order confirmation, POS receipt, invoice) সেগুলো আসে আপনার store-এর নামে — fcomurs-এর নামে নয় — নিচে ছোট করে "Powered by fcomurs" থাকে। প্রতিটার সাথে invoice-এর PDF attach করা থাকে, আর customer reply দিলে সেটা যায় Settings, General-এ দেওয়া email-এ।

সব ঠিক থাকলে store-এর link Facebook page-এ দিন।

৭.প্রতিদিনের কাজ

কাজকোথায়
নতুন অর্ডার দেখাOrders (নতুন অর্ডারে শব্দ হয়)
বিক্রি ও লাভ দেখাHome, Analytics, Finance
আজকের বিক্রি, অর্ডার ধরে ধরেFinance, Analytics বা Home-এ Today's sales
যেকোনো তারিখ থেকে যেকোনো তারিখের হিসাবFinance, Pick dates
হিসাব Excel-এ নামানোFinance বা Today's sales, Download Excel
Stock দেখাProducts, Inventory
Discount দেওয়াDiscounts
ক্রেতার বার্তা পড়াCustomers, Form submissions
Header ও footer-এর link সাজানোContent, Menus
Product বা ক্রেতার তালিকা CSV-তে আনা-নেওয়াProducts বা Customers, Import / Export
কর্মী যোগ করাSettings, Staff
দোকানে সরাসরি বিক্রিPoint of Sale
Barcode label print করাProducts, product বেছে নিন, Print labels

বিক্রির হিসাব: আজকের, যেকোনো দিনের, Excel-এ

Today's sales (Finance, Analytics বা Home-এর উপরে): আজকের মোট বিক্রি, অর্ডার, কয়টা জিনিস বিক্রি হলো, গড় অর্ডার, লাভ; ঘণ্টা ধরে বিক্রির chart; কীভাবে টাকা এলো (cash, bKash…); কোন channel থেকে (online, phone, দোকান); একাধিক outlet থাকলে কোন দোকানে; কোন product কয়টা; আর দিনের প্রতিটা অর্ডার। পাশের তীর বা calendar দিয়ে আগের যেকোনো দিন দেখা যায়।

Finance, Pick dates: যেকোনো দিন থেকে যেকোনো দিন (এক বছর পর্যন্ত), যেমন "This month" বা "Last month"। Apply চাপলে পুরো Finance ঐ সময়ের হয়ে যায়, আর একই সংখ্যক আগের দিনের সাথে তুলনা দেখায়।

Download Excel: Finance আর Today's sales দুটোতেই। File খুললেই সাজানো দেখায়: উপরে store-এর নাম আর সময়, রঙিন header, টাকার format, শেষে মোট। Finance-এর file-এ Summary, By day, Channels, Payment methods; দিনের file-এ Summary, Orders, Products, By hour, Outlets। দিন গোনা হয় বাংলাদেশ সময়ে।

লাভ আর খরচ দেখা যায় শুধু Finance access থাকলে; শুধু Analytics access থাকলে Today's sales-এ বিক্রি দেখা যায়, লাভ না।

৮.Plan ও payment

Settings, Plan & Billing

  • bKash বা Nagad-এ টাকা পাঠিয়ে transaction ID দিন। আমরা যাচাই করে plan চালু করি।
  • পরিশোধ করা payment-এর পাশে Invoice চাপলে PDF পাবেন।

Trial বা plan শেষ হলে কী হয়? Store আরও ৩ দিন খোলা থাকে আর pay করার কথা মনে করিয়ে দেওয়া হয়। তারপরও renew না করলে store বন্ধ হয় — store-এর ঠিকানায় লেখা থাকে যে subscription renew না হওয়ায় সাময়িকভাবে বন্ধ। তখনো dashboard-এ ঢুকে Plan & Billing থেকে renew করা যায়, আর renew করলেই সব আগের মতো চালু হয়। বন্ধ থাকার ১ বছর পর্যন্ত কিছু মোছে না; তারপর আগে দুবার email (৩০ ও ৭ দিন আগে) দিয়ে store-এর data (product, order, page, theme, setting, ছবি) মুছে ফেলা হয় — আপনার customer-দের account মোছে না।

৯.নিজের domain (ঐচ্ছিক)

yourshop.com-এর মতো নিজের ঠিকানা চাইলে Settings, Domains-এ যান। যুক্ত করে primary করলে আপনার free ….myfcomurs.com ঠিকানা নিজে থেকেই ক্রেতাদের সেখানে পাঠিয়ে দেয়। fcomurs থেকে কেনা domain-এর পাশে Manage DNS থাকে — সেখানে email (MX), verification (TXT) আর অন্য record যোগ করুন। যে domain চেয়েছেন কিন্তু এখনো কেনা হয়নি, সেটা Remove দিয়ে সরাতে পারবেন।

সমস্যা হলে

আপনার মতামত আমাদের কাছে খুব জরুরি। কিছু কাজ না করলে, বা কোনো ধাপ বুঝতে অসুবিধা হলে আমাদের জানান।

জানানোর সময় আপনার Account ID দিন। এটা Stores, Account settings-এ পাবেন (FC- দিয়ে শুরু)।

একাধিক দোকান (outlet) আছে? Growth (৫টা পর্যন্ত) আর Pro (যত খুশি) plan-এ Settings, Outlets থেকে প্রতিটা দোকান যোগ করুন। প্রতিটার নিজের stock, নিজের POS বিক্রি আর receipt-এ নিজের ঠিকানা থাকে; Transfers দিয়ে এক দোকান থেকে আরেক দোকানে মাল পাঠান। Staff যোগ করার সময় কে কোন দোকানে কাজ করে বেছে দিলে POS-এ সে শুধু সেখান থেকেই বিক্রি করতে পারবে। Orders-এ "Sold at" দিয়ে দোকান ধরে বিক্রি দেখুন। Basic/Starter-এ একটা দোকান থাকে।

প্রতিটা দোকানের হিসাব: Outlets-এ যেকোনো দোকানে ক্লিক করলে তার নিজের page খোলে — Overview (আজ ও ৩০ দিনের বিক্রি, গড় বিক্রি, কম stock, কে কাজ করে), Stock (shelf-এ কোন product কয়টা; Count stock চাপলে গুনে পাওয়া সংখ্যা লিখুন — শুধু যেগুলো মেলে না সেগুলো ঠিক হয়, আর history-তে দোকানের নামসহ থাকে), Sales (দিনভিত্তিক chart, কীভাবে পেমেন্ট এসেছে, সবচেয়ে বেশি বিক্রি, শেষ বিক্রিগুলো), History (transfer আর stock count)। "Sell here (POS)" দিয়ে সেই দোকানের POS সরাসরি খোলে।

অনেক counter একসাথে: প্রতিটা computer/tablet-এর POS আলাদা counter — যত খুশি একসাথে বিক্রি করতে পারে। "Pair phone"-এ counter-এর নাম দিন (যেমন "Counter 1"); যে phone ঐ counter-এ pair হয়, তার scan শুধু ঐ counter-এ যায়, আর ঐ counter-এ বিক্রি শেষ হলে phone-এর তালিকা নিজে থেকে খালি হয়। দুই counter একই শেষ জিনিস একসাথে বেচতে চাইলে একজনই পারে — stock কখনো মাইনাসে যায় না।

Counter-এ পেমেন্ট নেওয়া: প্রতিটা বিক্রিতে customer লাগে — আগের customer, বা শুধু নাম, phone বা email। Customer ছাড়া Charge চাপলে আগে Customer-এর ঘর খোলে; তারপর customer কীভাবে দিচ্ছে যোগ করুন — Cash, Online payment (bKash, Nagad, bank transfer…; transaction ID দেওয়া ঐচ্ছিক), Card, Gift card বা Other। দুইভাবে দিচ্ছে? দুটোই যোগ করে শুধু একটার টাকা লিখুন — অন্যটা বাকিটা নিজে থেকে বসিয়ে নেয় (১,৮০০-এর মধ্যে cash ১,০০০ লিখলে online হয় ৮০০)। Cash বেশি দিলে কত ফেরত দিতে হবে তা দেখায়।