fcomursDocs

প্রথম theme — install থেকে publish, ধাপে ধাপে

এই guide একদম শূন্য থেকে শুরু করে: computer-এ কী install করবে, প্রথম theme কীভাবে বানাবে, একটা store-এ চালিয়ে কীভাবে দেখবে, নিজের section কীভাবে লিখবে, আর শেষে কীভাবে নিজের store-এ publish করবে। প্রতিটা ধাপে একটা command, আর সেটা ঠিকমতো চলল কিনা বোঝার উপায় দেওয়া আছে।

সব নিয়মের বিস্তারিত বিবরণ (প্রতিটা setting, প্রতিটা check) আছে Theme Developer Guide-এ। এই guide শেষ করলে ওটা পড়া সহজ হবে।

Diagram
ধাপ ১  Install       Node.js (আর VS Code)
ধাপ ২  প্রথম theme   npm create fcomurs-theme → npm install → check
ধাপ ৩  Login         npx fcomurs-theme login → browser-এ Allow
ধাপ ৪  Dev           npm run dev → preview link → save করলেই বদলায়
ধাপ ৫  নিজের section  settings.json + section.html + style.css
ধাপ ৬  Built-in      product grid, product page, cart
ধাপ ৭  Store-এ বসাও  Versions → Duplicate → Customize → Publish
ধাপ ৮  সবাইকে দাও    fcomurs team-এর মাধ্যমে

fcomurs-এর কোনো source code লাগে না। সব কাজ চলে একটা npm package দিয়ে: fcomurs-theme।

আগে বুঝে নাও: theme আসলে কী

Theme হলো একটা folder। এর ভেতরে দুই ধরনের জিনিস থাকে:

জিনিসকী বলে দেয়উদাহরণ
Template (templates/*.json)একটা page-এ কোন কোন section, কোন ক্রমেhome page = banner, তারপর product-এর সারি, তারপর লেখা
Section (sections/<নাম>/)একটা section দেখতে কেমন, আর merchant এতে কী কী বদলাতে পারবেHTML + CSS + কোন লেখা/ছবি বদলানো যাবে

Product, cart, checkout, order, অর্থাৎ store-এর আসল কাজগুলো fcomurs নিজেই করে। তুমি শুধু চেহারা লেখো।

Diagram
তোমার computer                         একটা fcomurs store
──────────────                         ──────────────────
mytheme/  ── npm run dev ──►           "Development" theme (শুধু তোমার preview link-এ)
  VS Code-এ save                         ↑ প্রতিবার save-এ ~১ সেকেন্ডে বদলায়
                                         Shopper-রা কিছুই দেখে না

ধাপ ১ — যা install করতে হবে

জিনিসকেনWindows-এ installঠিক হলো কিনা দেখো
Node.js 20 বা নতুন (22 ভালো)theme CLI চালায়, সাথে npm আসেnodejs.org থেকে LTS নামাও, অথবা winget install OpenJS.NodeJS.LTSnode -v, v22…, আর npm -v
VS Code (বা যেকোনো editor)file লেখাwinget install Microsoft.VisualStudioCodecode --version
Chrome বা যেকোনো browserAllow চাপা, preview দেখা——
Git (ঐচ্ছিক)নিজের কাজ save রাখাwinget install Git.Gitgit --version

winget না থাকলে প্রতিটা জিনিস তার website থেকে নামিয়ে install করো। Install-এর পরে terminal বন্ধ করে আবার খোলো, নইলে নতুন command খুঁজে পাবে না।

একটা store-ও লাগবে। app.fcomurs.com-এ যে store-এ তুমি owner, অথবা যেখানে তোমাকে Custom code access দেওয়া হয়েছে। এর জন্য আলাদা একটা test store খুলে নেওয়াই ভালো। Theme dev কখনো live store বদলায় না, তবু আসল দোকানের বাইরে কাজ করা নিরাপদ।

Store-এর handle মনে রাখো। Store খোলার সময় যে ঠিকানা দিয়েছিলে, সেটাই handle। যেমন store-এর ঠিকানা rafi-fashion.myfcomurs.com হলে handle হলো rafi-fashion। নিচের সব command-এ rafi-fashion-এর জায়গায় নিজের handle লিখবে।

ধাপ ২ — প্রথম theme বানাও

যে folder-এ কাজ রাখবে (যেমন D:\themes), সেখানে terminal খুলে চালাও:

powershell
npm create fcomurs-theme@latest mytheme

React/Next.js-এ অভ্যস্ত? npm create fcomurs-theme@latest mytheme -- --react দিলে প্রথম section-টা React component হয় (section.tsx, Motion-এর একটা 'use client' island-সহ)। নিয়ম: theme-developer-guide.md-এর "React section"। এই tutorial-এর বাকিটা HTML section দিয়ে।

Diagram
Made mytheme (12 files). Next:
  cd mytheme
  npm install
  npx fcomurs-theme login --store <your store>
  npm run dev -- --store <your store>

নাম না দিলে নাম জিজ্ঞেস করে। নাম শুধু ছোট হাতের অক্ষর, সংখ্যা আর - দিয়ে হয় (My Shop দিলে my-shop হয়ে যায়)। একই নামের folder আগে থেকে থাকলে new সেটা মুছে দেয় না, error দেয়।

এরপর:

powershell
cd mytheme
npm install
code .

npm install theme CLI (fcomurs-theme) এই project-এ নামায়। code . folder-টা VS Code-এ খোলে। VS Code-এ Terminal, New Terminal দিলে terminal নিজে থেকেই এই folder-এ খোলে। এখন থেকে প্রতিটা command এই folder থেকেই চালাবে।

Folder-এ কী আছে

Diagram
mytheme/
├── theme.json                 theme-এর নাম, version, রং, কোন page-গুলো এই theme বানায়
├── templates/
│   ├── home.json              home page: intro section, তারপর নতুন product-এর সারি
│   └── product.json           product page: product, তারপর related products
├── sections/
│   └── intro/                 তোমার প্রথম নিজের section
│       ├── settings.json      merchant editor-এ কী কী বদলাতে পারবে
│       ├── section.html       section-এর HTML (Handlebars)
│       ├── style.css          শুধু এই section-এর CSS
│       └── script.js          শুধু এই section-এর JavaScript (ঐচ্ছিক)
├── assets/                    ছবি, svg, font
├── site.css                   পুরো page-এর CSS (font, body)
├── package.json               npm script: login, dev, check (theme-এর অংশ না)
├── README.md                  (theme-এর অংশ না)
└── .gitignore                 (theme-এর অংশ না)

package.json, README.md, node_modules/, dist/ আর . দিয়ে শুরু হওয়া file theme-এর অংশ না। CLI এগুলো store-এ পাঠায় না, check-ও এগুলো দেখে না।

ভুল খোঁজো

powershell
npm run check
Diagram
✓ .: no problems

check কোনো server ছাড়াই চলে। ভুল থাকলে compiler-এর মতো file, line আর column দেখায়:

Diagram
error   templates/home.json:13:15  "product_gird" is neither a built-in section nor in sections/ — did you mean "product_grid"?

1 error, 0 warnings

error থাকলে theme store-এ যাবে না। warning থাকলে যাবে, কিন্তু ঠিক করে নেওয়া উচিত (যেমন ছবিতে alt নেই, বা ছবি খুব বড়)।

ধাপ ৩ — Login: computer-কে store-এ ঢোকার অনুমতি দাও

  1. Browser-এ app.fcomurs.com-এ sign in করো।
  2. যে store-এ কাজ করবে সেটা খোলো (Stores page থেকে store-এ ঢোকো)।
  3. Terminal-এ চালাও:
powershell
npx fcomurs-theme login --store rafi-fashion
  1. Browser নিজে থেকে Theme development নামে একটা page খুলবে। না খুললে terminal-এ দেওয়া link-টা copy করে browser-এ খোলো।
  2. Allow চাপো। Page-এ "Done" দেখাবে, terminal-এ দেখাবে:
Diagram
✓ Signed in: dev can push to rafi-fashion for 8 hours.
প্রশ্নউত্তর
কতক্ষণ চলে?৮ ঘণ্টা। শেষ হলে login আবার চালাও
Token কোথায় থাকে?তোমার নিজের user folder-এ, ~/.fcomurs/theme-credentials.json। Theme folder-এ না, তাই ভুল করে GitHub-এ চলে যাওয়ার ভয় নেই
এই token দিয়ে কী করা যায়?শুধু ঐ store-এর theme নিয়ে কাজ। Order, product, setting-এ হাত দিতে পারে না
Allow-এর আগে login command বন্ধ করে দিলে?Page-এ "Couldn't reach the theme CLI" দেখাবে। Command আবার চালাও
--store কেন লাগে?যাতে ভুল store-এ push না হয়। Browser-এ যে store খোলা, token শুধু সেটার জন্য হয়, আর --store মিলিয়ে দেখে

ধাপ ৪ — Dev: store-এ চালিয়ে দেখো

powershell
npm run dev -- --store rafi-fashion

(---এর পরের অংশ npm সরাসরি CLI-কে দেয়। npx fcomurs-theme dev --store rafi-fashion-ও একই কাজ করে।)

Diagram
Store: rafi-fashion — your Development theme there; shoppers keep seeing the live store.
Pushed (1) in 640 ms
Preview (this browser only, reloads on every save):
  https://rafi-fashion.myfcomurs.com/preview/version?token=…
Watching for changes — Ctrl+C to stop.

Preview link-টা browser-এ খোলো। তোমার theme ঐ store-এর আসল product দিয়ে দেখা যাবে।

এবার একটা জিনিস বদলে দেখো। templates/home.json খোলো আর heading বদলাও:

JSON
{ "id": "intro", "type": "intro", "settings": { "heading": "আমার প্রথম theme", "text": "Change this text in the editor." } },

Save করো (Ctrl+S)। Terminal-এ নতুন একটা Pushed (2) আসবে, আর প্রায় ১ সেকেন্ডে browser-এর page নিজে থেকেই reload হয়ে নতুন লেখা দেখাবে।

মনে রাখো
Terminal খোলা রাখোdev চলতে থাকলে তবেই save-এ push হয়। থামাতে Ctrl+C
Error থাকলে push হয় নাTerminal-এ error দেখায়, আর store শেষ ভালো version-টাই দেখায়। ঠিক করে save করলেই আবার push হয়
Shopper-রা কিছু দেখে নাএটা তোমার Development theme, শুধু preview link-এ দেখা যায় (৮ ঘণ্টা)
Store-এর admin-এOnline store, Versions-এ "Development" নামে একটা row দেখা যায়। প্রতিটা developer-এর নিজের একটা থাকে

ধাপ ৫ — নিজের section লেখো

এবার একটা নতুন section বানাব: offer banner। এতে থাকবে একটা heading, লেখা, ছবি, একটা button, background রং, আর কয়েকটা ছোট "badge" (যেমন "Free delivery"), যেগুলো merchant নিজে যোগ করতে বা সরাতে পারবে।

Section-এর folder-এর নাম ছোট হাতের অক্ষর আর - দিয়ে হবে। fcomurs-এর নিজের built-in section-এর নামে _ থাকে (product_grid), তাই দুটো কখনো গুলিয়ে যায় না।

৫.১ sections/offer-banner/settings.json — merchant কী বদলাতে পারবে

JSON
{
  "settings": [
    { "key": "heading", "label": "Heading", "kind": "text", "default": "Eid sale — up to 30% off" },
    { "key": "text", "label": "Text", "kind": "textarea" },
    { "key": "image", "label": "Image", "kind": "image" },
    { "key": "buttonLabel", "label": "Button label", "kind": "text", "default": "Shop the sale" },
    { "key": "buttonLink", "label": "Button link", "kind": "url", "default": "/shop" },
    { "key": "background", "label": "Background colour", "kind": "color", "default": "#fff4e5" }
  ],
  "blocks": [
    { "type": "badge", "label": "Badge", "fields": [{ "key": "text", "label": "Text", "kind": "text" }] }
  ],
  "max_blocks": 4
}

এখানে যা লিখবে, merchant editor-এর ডান পাশে ঠিক সেই ঘরগুলোই পাবে:

ঘরমানে
keyTemplate-এ এই নামে পাবে: {{settings.heading}}
labelEditor-এ merchant যে নাম দেখে
kindকী ধরনের ঘর: text লেখা, textarea বড় লেখা, image ছবি upload, url link, color রং, select তালিকা থেকে বাছাই, number/range সংখ্যা, checkbox হ্যাঁ/না, product/collection store থেকে বাছাই। পুরো তালিকা: guide §5
defaultMerchant কিছু না দিলে এটা বসে
blocksযে ছোট অংশগুলো merchant একাধিকবার যোগ করতে পারে; max_blocks সর্বোচ্চ কয়টা

৫.২ sections/offer-banner/section.html — দেখতে কেমন

Handlebars
<div class="offer" style="background: {{settings.background}}">
  <div class="offer__text">
    <h2>{{settings.heading}}</h2>
    {{#if settings.text}}<p>{{settings.text}}</p>{{/if}}
    {{#if blocks}}
      <ul class="offer__badges">
        {{#each blocks}}<li>{{settings.text}}</li>{{/each}}
      </ul>
    {{/if}}
    {{#if settings.buttonLabel}}<a class="offer__button" href="{{settings.buttonLink}}">{{settings.buttonLabel}}</a>{{/if}}
  </div>
  {{#if settings.image}}
    <img class="offer__image" src="{{settings.image}}" alt="{{settings.heading}}" width="600" height="600" loading="lazy">
  {{/if}}
</div>

এটা সাধারণ HTML, শুধু {{ }}-এর ভেতরে মান বসে (একে Handlebars বলে):

লেখোমানে
{{settings.heading}}Merchant-এর দেওয়া heading। ভেতরের HTML নিজে থেকে escape হয়, তাই নিরাপদ
{{#if settings.text}} … {{/if}}লেখা থাকলে তবেই দেখাও
{{#each blocks}} … {{/each}}প্রতিটা badge-এর জন্য একবার; ভেতরে {{settings.text}} সেই badge-এর লেখা
{{store.name}}, {{store.phone}}Store-এর নাম, phone, email, ঠিকানা
{{money 1200}}Store-এর currency-তে দাম
{{asset "hero.jpg"}}assets/ folder-এর ছবির ঠিকানা

<img>-এ সবসময় alt, width, height দাও, আর page-এর প্রথম section না হলে loading="lazy"-ও দাও। না দিলে check warning দেবে।

৫.৩ sections/offer-banner/style.css — শুধু এই section-এর CSS

CSS
.offer { display: grid; gap: 24px; align-items: center; padding: 48px 16px; border-radius: 8px; }
@media (min-width: 768px) { .offer { grid-template-columns: 1fr 1fr; padding: 64px 48px; } }
.offer h2 { font-size: 2rem; margin: 0 0 8px; }
.offer__badges { display: flex; flex-wrap: wrap; gap: 8px; list-style: none; padding: 0; margin: 16px 0; }
.offer__badges li { padding: 4px 10px; border: 1px solid currentColor; border-radius: 4px; font-size: 0.875rem; }
.offer__button { display: inline-block; padding: 12px 20px; background: var(--btn-color, #111); color: #fff; text-decoration: none; }
.offer__image { width: 100%; height: auto; }

fcomurs প্রতিটা rule-এর আগে এই section-এর নিজের prefix বসিয়ে দেয়। তাই .offer h2 অন্য কোনো section-এর h2-তে লাগবে না। এখানে html, body, :root বা * লিখবে না; পুরো page-এর CSS যাবে site.css-এ।

Mobile আগে: উপরের মতো আগে phone-এর জন্য লেখো, তারপর @media (min-width: 768px)-এ বড় screen-এর জন্য বদলাও।

৫.৪ sections/offer-banner/script.js — দরকার হলে JavaScript (ঐচ্ছিক)

JavaScript
export default function init(section, fc) {
  const button = section.querySelector('.offer__button');
  const onClick = () => console.log('offer clicked');
  button?.addEventListener('click', onClick);
  return () => button?.removeEventListener('click', onClick);
}
নিয়মকেন
section.querySelector(...) লেখো, document.querySelector(...) নাএকই section page-এ দুবার থাকতে পারে; section হলো শুধু এই copy-টা
শেষে একটা cleanup function return করোEditor-এ section সরালে event listener-গুলোও সরে যায়
window.x = … লিখবে নাঅন্য section-এর সাথে ধাক্কা লাগে

JavaScript শুধু browser-এ চলে, editor-এর preview-তে চলে না। বেশিরভাগ section-এ এটা লাগেই না।

৫.৫ Page-এ বসাও — templates/home.json

JSON
{
  "sections": [
    { "id": "intro", "type": "intro", "settings": { "heading": "আমার প্রথম theme" } },
    {
      "id": "eid-offer",
      "type": "offer-banner",
      "settings": { "heading": "Eid sale — up to 30% off", "text": "Only this week." },
      "blocks": [
        { "type": "badge", "settings": { "text": "Free delivery" } },
        { "type": "badge", "settings": { "text": "Cash on delivery" } }
      ]
    },
    { "id": "new", "type": "product_grid", "settings": { "heading": "New arrivals", "sort": "newest", "count": 8 } }
  ]
}
ঘরমানে
idএই page-এ এই section-এর স্থায়ী নাম। পরে বদলাবে না। নতুন version এলে fcomurs id মিলিয়েই merchant-এর বদল ধরে রাখে
typesections/-এর folder-এর নাম (offer-banner), অথবা একটা built-in section (product_grid)
settingsশুরুর মান; merchant পরে editor-এ বদলাবে
blocksশুরুতে কোন কোন badge থাকবে

Save করো। dev চালু থাকলে প্রায় ১ সেকেন্ডে preview-তে offer banner দেখা যাবে। না দেখালে terminal-এ error দেখো।

ধাপ ৬ — fcomurs-এর built-in section

Product, collection আর cart-এর মতো জিনিস তোমাকে নিজে লিখতে হয় না। fcomurs-এর built-in section সরাসরি template-এ বসাও:

Sectionকাজকোন page-এ
product_mainProduct-এর ছবি, দাম, variant, Add to cartশুধু product (এখানে বাধ্যতামূলক)
related_productsএকই রকম productশুধু product
collection_mainএকটা collection-এর সব product, filter সহশুধু collection (বাধ্যতামূলক)
cart_mainCartশুধু cart (বাধ্যতামূলক)
product_gridProduct-এর সারি (নতুন, বেশি বিক্রি…)যেকোনো page
hero, rich_text, faq …সাধারণ sectionযেকোনো page

প্রতিটা built-in section-এর setting দেখতে apps/storefront/sections/<type>/schema.json খোলো। ভুল জায়গায় বসালে বা নাম ভুল লিখলে check "did you mean" সহ বলে দেবে।

নতুন page যোগ করতে:

  1. templates/collection.json বানাও:
JSON
{
  "sections": [
    { "id": "main", "type": "collection_main" }
  ]
}
  1. theme.json-এর templates তালিকায় নামটা যোগ করো: "templates": ["home", "product", "collection"]।

যে page-গুলো theme-এ নেই, store-এ সেগুলো merchant-এর আগের design নিয়েই থাকে। কোন কোন page হতে পারে: home, product, collection, collections, shop, featured, brand, blog, article, cart, wishlist, track, account।

নিজের header/footer: layout/header.html আর layout/footer.html দিলে theme নিজের header/footer আনে। এগুলোতে {{logo}}, {{menu}}, {{cart_count}}-এর মতো placeholder লেখো। পুরো তালিকা আর উদাহরণ: guide §5 Header and footer ।

রং: theme.json-এর colors হলো store-এর button, primary, navbar আর background রং। Merchant পরে Settings থেকে বদলাতে পারে।

ধাপ ৭ — Store-এ theme বসাও

Development theme সরাসরি publish করা যায় না, কারণ প্রতিটা save-এ ওটা বদলে যায়। আগে একটা স্থায়ী copy বানাতে হয়:

  1. app.fcomurs.com, Online store, Versions।
  2. Development row-এর ⋯, Duplicate। এতে "Copy of …" নামে একটা স্থায়ী copy তৈরি হয় (চাইলে ⋯, Rename)।
  3. Copy-টার Customize চাপো। Editor-এ merchant-এর মতো লেখা, ছবি আর badge বদলে দেখো, আর ঠিক দেখাচ্ছে কিনা মিলিয়ে নাও।
  4. Preview দিয়ে phone আর computer দুটোতেই দেখো।
  5. Publish চাপো। এখন shopper-রা এটাই দেখবে।

ভুল হলে Versions-এ আগের theme-এর row-এ Publish চাপলেই আগের design ফিরে আসে। আগে নিজের বানানো design থাকলে live theme-এর ⋯, Switch back to your own design।

পরে বদল করতে: folder বদলাও, তারপর সরাসরি ঐ copy-তে পাঠাও:

powershell
npx fcomurs-theme pull --list --store rafi-fashion
npx fcomurs-theme push --theme "Copy of Mytheme" --store rafi-fashion

প্রথম command store-এর সব theme-এর নাম আর id দেখায়। push live theme-এ যায় শুধু --live দিলে, আর তখনো আগে জিজ্ঞেস করে নেয়।

Store-এর theme folder-এ আনতে: npx fcomurs-theme pull "Starter" starter-copy --store rafi-fashion (folder খালি হতে হবে)।

.zip দিয়ে: Versions-এ theme row-এর ⋯, Download (.zip), আর Add theme, Upload .zip। Upload-এর সময়ও একই check চলে।

ধাপ ৮ — সব store-কে দিতে চাও?

নিজের store-এ theme বসাতে ধাপ ৭-ই যথেষ্ট। Theme-টা fcomurs-এর সব merchant-এর Add theme তালিকায় তুলতে চাইলে fcomurs team-এর সাথে যোগাযোগ করো। Team theme-টা দেখে নেয় আর নিজেরাই publish করে, তাই এই npm package-এ publish করার কোনো command নেই।

Publish-এর পরে কী হয়:

Versionপ্রতিবার নতুন version (theme.json-এর version, যেমন 1.0.0, তারপর 1.0.1)। Publish করা version আর কখনো বদলায় না
যারা আগে install করেছেতাদের store নিজে থেকে বদলায় না। Versions-এ "Update available" দেখায়, merchant নিজে বেছে নেয় কখন update করবে
Merchant-এর বদলUpdate-এর সময়ও merchant-এর নিজের লেখা, ছবি আর section-এর ক্রম থেকে যায়

কাজ save রাখো (Git)

Theme folder-টা তোমার নিজের project। Git দিয়ে save রাখো, চাইলে নিজের GitHub-এ রাখো:

powershell
git init
git add .
git commit -m "mytheme: offer banner section"

.gitignore আগে থেকেই node_modules/ আর dist/ বাদ রাখে।

সমস্যা হলে

দেখাচ্ছেমানে আর সমাধান
'fcomurs-theme' is not recognized বা npm run dev কাজ করে নাTheme folder-এ npm install হয়নি, অথবা অন্য folder থেকে চালাচ্ছ (ধাপ ২)
'node' is not recognizedNode install হয়নি, বা install-এর পর terminal নতুন করে খোলা হয়নি
Not signed in (or the 8 hours are up)npx fcomurs-theme login --store <handle> আবার চালাও
api.fcomurs.com isn't this computer: say which store with --store <handle>--store দিতে ভুলে গেছ
Signed in to X, not YAdmin-এ অন্য store খোলা ছিল। সঠিক store খুলে login --store Y আবার চালাও
The admin had X open, not Yএকই কারণ: browser-এ যে store খোলা, token সেই store-এর জন্যই হয়
Allow page-এ "Sign in to the store admin"ঐ browser-এ app.fcomurs.com-এ sign in করোনি
Allow page-এ "Couldn't reach the theme CLI"Terminal-এ login থেমে গেছে (৫ মিনিট পর নিজে থেকে থামে)। আবার চালাও
You no longer have Custom code accessStore owner-কে বলো Settings, Staff-এ তোমাকে Custom code access দিতে
1 error — not pushedTerminal-এ error-এর file:line দেখো, ঠিক করে save করো
Preview-তে লেখা ফাঁকাTemplate-এ setting-এর নাম ভুল (যেমন settings.heding)। Handlebars ভুল নামকে চুপচাপ ফাঁকা দেখায়, তাই settings.json-এর key-এর সাথে মিলিয়ে দেখো
Save করলেও preview বদলায় নাdev চলছে কিনা দেখো (terminal-এ Watching for changes)। Preview link ৮ ঘণ্টা পর মেয়াদ শেষ হয়, dev আবার চালিয়ে নতুন link নাও
"x" is neither a built-in section nor in sections/type-এর বানান, বা sections/-এ folder-টা নেই
id "a" is used twiceএকই template-এ দুটো section-এর একই id

সব command এক জায়গায়

Theme folder থেকে চালাও। অন্য folder-এর theme হলে command-এর পরে folder-এর নাম দাও (npx fcomurs-theme check mytheme)।

কাজCommand
নতুন themenpm create fcomurs-theme@latest <name> (বা npx fcomurs-theme new <name>); React section দিয়ে: শেষে -- --react
ভুল খোঁজাnpm run check
Store-এ login (৮ ঘণ্টা)npx fcomurs-theme login --store <handle>
Store-এ চালিয়ে দেখাnpm run dev -- --store <handle>
Store-এর theme-এর তালিকাnpx fcomurs-theme pull --list --store <handle>
Store-এর theme folder-এ আনাnpx fcomurs-theme pull "<theme name>" <folder> --store <handle>
এই folder থেকে store-এর theme-এ পাঠানোnpx fcomurs-theme push --theme "<theme name>" --store <handle>
আগের version-এ ফেরাnpx fcomurs-theme rollback <name> <version>

অন্য server-এ (যেমন staging): FCOMURS_API_URL আর FCOMURS_ADMIN_URL বসাও। CLI বাই default live fcomurs (api.fcomurs.com, app.fcomurs.com) ব্যবহার করে।

fcomurs-এর নিজের developer-দের জন্য: fcomurs repo-র ভেতরে একই CLI node scripts/theme.js নামে চলে, নিজের computer-এর dev server-এর সাথে (developer-guide.md)।

এরপর কী পড়বে: Theme Developer Guide (প্রতিটা নিয়ম, প্রতিটা check, helper-এর পুরো তালিকা)।